ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নতুন ইসির অধীনে প্রথম ভোটে আ.লীগ প্রার্থী বিজয়ী

রাঙামাটি প্রতিনিধি,
নতুন কমিশনের অধীনে প্রথম নির্বাচনে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমানের সঙ্গে। আর বিএনপি প্রার্থী মো. ওমর আলী হয়েছেন তৃতীয়।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিটার্নিং কর্মকর্তা নাজিমউদ্দিন বেসরকারি ফল ঘোষণা করেন।

বেসরকারি ফলে জাফর আলী ভোট পেয়েছেন তিন হাজার ৭৯৮টি। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন দুই হাজার ২২৭টি ভোট। আর বিএনপি প্রার্থী ওমর আলী পেয়েছেন এক হাজার ৭৬৮টি ভোট।

এর আগে শনিবার বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হয়। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। কেন্দ্রগুলোতে নারী ও পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন। এজন্য কমিশন এই নির্বাচনকে বেশ গুরুত্ব সহকারে নেয়। নির্বাচনের সার্বিক অবস্থা জানতে এবং নির্বাচন সুষ্ঠু করতে শুক্রবার বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশনার সাহাদাৎ হোসেন।

শুক্রবার বাঘাইছড়ি সফর করেন জেলা প্রশাসক মানজারুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ।

মাসব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সার্চ কমিটি করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। সিইসিকে বিএনপি প্রত্যাখ্যান করলেও এই কমিশনের অধীনে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নতুন ইসির অধীনে প্রথম ভোটে আ.লীগ প্রার্থী বিজয়ী

আপডেট সময় : ১০:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭