ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আগামী নির্বাচনে পৃথক জোট গঠনের আশা এরশাদের

এইচ এম এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনের আগে তার দলের নেতৃত্বে ১০-১৫ টি দলের জোট গঠন করা হবে। তার দাবি, আগামী জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। দেশ ও জাতির স্বার্থে ক্ষমতায় যেতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ শনিবার দুপুরে এক যোগদান অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন।
চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক মো. মোস্তফা সেলিম বেঙ্গলের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা কর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, নিজেদের জন্য নয়- দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে হবে। অতীতে জাতীয় পার্টি যেমন দেশকে সুশাসন ও সমৃদ্ধি দিয়েছে আগামীতেও গোটা জাতিকে স্বস্তি, শান্তি ও নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিতে পারে। তাই জনগণ এখন জাতীয় পার্টিকেই তাদের আশা ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ যোগদানকারীদের উদ্দেশে বলেন, তারাই আপনজন, যারা-সুদিনে-দুর্দিনে পাশে দাঁড়ায়। রংপুরের মানুষ আমার সবচেয়ে আপনজন।তারা সুদিনে-দুর্দিনে আমার পাশে ছিল এবং এখনও আছে। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ দিদার বখত, পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, মো. আরিফুর রহমান খান, যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা সুমন আশরাফ, হেলাল উদ্দিন হেলাল, মো. মিল্টন মোল্লা প্রমুখ। সভা পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম মেম্বর, আরিফুজ্জামান, সিরাজুল ইসলাম খান, সাইফুল ইসলাম, মুকুল, জুয়েল, জাহাঙ্গীর আলম, সুমন, রুবেল, রানা, ইউসুফ, ইসমাইলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আগামী নির্বাচনে পৃথক জোট গঠনের আশা এরশাদের

আপডেট সময় : ০৬:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭