ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ডুব’ এর নিষেধাজ্ঞা স্থায়ী নয়: ফারুকী

ডুব’ এর নিষেধাজ্ঞা স্থায়ী নয়: ফারুকী

বিনোদন প্রতিবেদক,
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ‘ডুব’ ছবির ওপর কোনো স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তিনি ভক্ত-দর্শকদের না ঘাবড়াতে বলেছেন।

শনিবার সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেন, ‘আমরা সাময়িকভাবে আটকা পড়েছি এনওসি সাসপেন্ড করার জন্য। আমরা বিশ্বাস করি এই সাসপেনশন অনির্দিষ্টকাল টেনে নিয়ে ছবিটা আটকে রাখা হবে না এবং অচিরেই এই অন্যায্য সাসপেনশন প্রত্যাহার করা হবে।’

এদিকে চলচিত্রটি মুক্তির আগেই বেশ আলোচনার জন্ম দিয়েছে। নিষেধাজ্ঞা হওয়ার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে ফারুকী আরও লিখেছেন, ‘বোঝার চেষ্টা করতেছিলাম, ছবিটা তো সেন্সর বোর্ডে নিয়াও আটকাইতে পারতো। প্রিভিউ কমিটিতে দেখার পর আগের দিন এনওসি দিয়ে তড়িঘড়ি করে পরদিনই সাসপেন্ড করতে হইলো কেনো? আমার ধারণা এটার পেছনে চিকন বুদ্ধির কেউ আছে। তার বা তাদের হিসাবটা সম্ভবত ছিলো এইরকম’।

ছবিটির ব্যাপারে সেন্সর বোর্ডের কাছে আপত্তি জানান হুমায়ূন আহমেদের পত্নী মেহের আফরোজ শাওন। তিনি সেন্সর বোর্ডকে অনুরোধ করেছেন ছবিটি যাচাই বাছাই করার জন্য।

যৌথ প্রযোজনার ব্যয়বহুল চলচ্চিত্র ‘ডুব’। সদ্য নির্মাণ শেষে মুক্তির প্রস্তুতি নিচ্ছিলেন ফারুকী। এ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনায় অভিষেক ঘটার কথা রয়েছে ভারতীয় তারকা ইরফান খান-এর। কিন্তু বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে থমকে গেছে চলচ্চিত্রটির যাত্রা। তবে ‘ডুব’ ছবিটি কী নিয়ে নির্মিত তা এখনো জানা যায়নি। কী কারণে ছবিটি আটকে দেয়া হয়েছে তাও জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ডুব’ এর নিষেধাজ্ঞা স্থায়ী নয়: ফারুকী

আপডেট সময় : ০৫:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭