ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

দুবাই কেয়ারের বিশেষ র‍্যালিতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহন ।

ইয়াসিন মামুন (দুবাই)_ বিশ্বের ৪৪ টি দেশের সুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিশুদের সাহায্যার্থে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কেয়ারস (Dubai Cares) প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে ‘ওয়াক ফর এডুকেশন’ নামে বিশেষ র‌্যালি। দুবাই কেয়ার বিগত ৯ বছর থেকে ওয়াক ফর এডুকেশনের র‍্যালির আয়োজন করে আসছে।
শুক্রবার দুবাই ক্রিক পার্কের এক ননাম্বর গেটে স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত ৪৫ মিনিটের এ বিশেষে র‌্যালিতে আমিরাতের প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন টিম বাংলাদেশের ব্যানারে লাল সবুজ পতাকা সহ দুবাই কেয়ারস এর টি-শার্ট ও পরিধান করে র‌্যালিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন দেশের প্রায় আট হাজার নাগরিক।

র‍্যালিতে অংশগ্রহণকারী সকলের কাছ থেকে ৩০ দেরহাম করে নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের থেকে অর্জিত অর্থ বাংলাদেশসহ ৪৪ টি দেশের ১৬ মিলিয়ন সুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিশুদের সাহায্যার্থে ব্যয় করবে দুবাই কেয়ারস।

‘ওয়াক ফর এডুকেশন’ এ টিম বাংলাদেশের হয়ে অংশগ্রহণকারী শেখ তাওহীদ বলেন, ‘মানুষ মানুষের জন্য তাইতো আমরা বাংলাদেশের পক্ষ থেকে দুবাই কেয়ারের মহৎ উদ্যোগকে সমর্থন জানাতে আমরা অংশগ্রহণ করেছি। আজকের র‍্যালিতে অংশগ্রণের মূল কারণ হচ্ছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুরাও আর্থিক সহযোগিতা পাবে। জাহিরুল ইসলাম মজুমদার নামের আরেক অংশগ্রহণকারী বলেন, আমাদের অংশগ্রহণের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের দুবাই কেয়ারের নজরে আনা। আমাদের উপস্থিতির মাধ্যমে জানান দিয়েছি, তাদের(দুবাইয়ের) মহৎ কাজকে প্রবাসী বাংলাদেশিরা ভাল ভাবেই গ্রহণ করে। তাছাড়া দুবাই কেয়ার বাংলাদেশে ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করছে তাই এতে অংশ গ্রহনের চেষ্টা করি।
ওয়াক ফর এডুকেশনে টিমের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আব্দুল্লাহ আল শাহীন, মোহাম্মদ ইসমাইল, কাজী ইসমাইল,কাইসার হামিদ, রুবেল, জুয়েল, সাইদুল, ইয়াসিন, আমিনুল, ছোটন, রাসেল, মাহবুব, সেলিমসহ অনেকেই অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

দুবাই কেয়ারের বিশেষ র‍্যালিতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহন ।

আপডেট সময় : ০৭:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭