ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পাকিস্তানে মাজারে বোমা হামলা, নিহত ৫০

পাকিস্তানে মাজারে বোমা হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক,
পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ কালান্দর মাজারে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং আরও ১০০ জন আহত হয়েছেন। খবর ডন নিউজের।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মাজারে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। হতাহতের তথ্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।

তালুকা হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মঈনুদ্দিন সিদ্দিকী বলেন, হাসপাতালে অন্তত ৫০ জনের লাশ এসে পৌঁছেছে। এ ছাড়া ১০০ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে।

শেহওয়ান এলাকার সহকারী এসপি বলেন, আত্মঘাতী সন্ত্রাসী মাজারের গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করেছে। প্রথমে একটি গ্রেনেড ছোড়ার পর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে ছুড়ে দেয়া গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি। সন্ধ্যায় নামাজের পর মাজারে ধামাল (সুফি রীতি অনুযায়ী) অনুষ্ঠিত হচ্ছিল। এই সময় পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে আসা প্রচুর ভক্তবৃন্দের সমাগম ছিল। বৃহস্পতিবারেই সাধারণত এই মাজারে ভক্তের সমাগম বেশি ঘটে।

হাসপাতালসহ মাজার এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য লিয়াকত মেডিকেল কমপ্লেক্স জামশরো ও সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দেশটির সেনাবাহিনীর স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া আহত সাধারণ নাগরিকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে পাশের হায়দরাবাদে সেনা হাসপাতালেও আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানায়, বিমান ও নৌ বাহিনীর হেলিকপ্টার আহতদের চিকিৎসা সেবায় সহযোগিতা করছে।

গত বছরের ১২ নভেম্বর বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার শাহ নুরানি মাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটে ঘটে। ওই হামলায় অন্তত ৫২ জন নিহত ও ১০২ জন আহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পাকিস্তানে মাজারে বোমা হামলা, নিহত ৫০

আপডেট সময় : ০২:৪৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭