ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

গুম-খুন পাঁচ নেতাকর্মীর পরিবারের পাশে বিএনপি

নীলফামারী প্রতিনিধি,
বিগত সরকারবিরোধী আন্দোলনেরর সময় গুম-খুনের শিকার পাঁচ নেতাকর্মীর পরিবারের প্রতি সহানুভূতি ও আর্থিক সহায়তা দিয়েছে নীলফামারী জেলা বিএনপি।

বৃহস্পতিবার নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা বিএনপি গুম-খুনের শিকার নেতাকর্মীদের স্মরণসভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা বিএনপির সভাপতি আনিসুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপিরর সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে পরিবারের সদস্যরা তাদের হারানো স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কেউ কেউ পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষকে হারিয়ে নিদারুণ কষ্টে জীবনযাপন করছেন বলে জানান।

এসময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। তখন অনুষ্ঠানস্থলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে বক্তারা দলের পক্ষ থেকে এসব পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এসময় শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নীলফামারী জেলায় আমাদের দলের পাঁচজন নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন। তাদের রক্ত বৃথা যেতে পারে না। যেতে দেয়া হবে না। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বর্তমান অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।’

তিনি বলেন, ‘এর আগেও দলের বিভিন্ন পর্যায় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাধ্যানুযায়ী আর্থিক সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি দলের বিত্তশালী নেতাদের সাধ্যমত এসব ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

গুম-খুন পাঁচ নেতাকর্মীর পরিবারের পাশে বিএনপি

আপডেট সময় : ১০:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭