ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

জাবিতে শিবির সন্দেহে নারীসহ পাঁচজন আটক

জাবিতে শিবির সন্দেহে নারীসহ পাঁচজন আটক

জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে বহিরাগত পাঁচ ব্যক্তিকে আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করেছে প্রশাসন। নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নবীনগর র‌্যাব-৪ এর কাছে তাদেরকে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আশুলিয়া থানার ইসলামনগরের আব্দুল্লাহ তুষার, বাসায়েত গ্রামের মো. জাহিদ হোসেন, সাভারের মধ্যগেন্ডার আবদুর রহমান, ধামরাইয়ের জলসিংয়ের মমিন-উর- রহমান ও গেরুয়ার গ্রামের রীতা আক্তার। অভিযুক্তরা বিশ^বিদ্যালয় সংলগ্ন সাভারের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশুনা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরাফেরা করা ও একত্রে বসে পরামর্শ করার সময় সন্দেহ হলে তাদেরকে নিরাপত্তা অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের কাছ থেকে নাশকতামূলক কাজের কিছু আলামত পাওয়া যায়। এদের মধ্যে আব্দুল্লাহ তুষার জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং তার নামে থানায় মামলা আছে বলে তিনি উল্লেখ করেন।

তবে অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ দাবি করে বলেছেন, কোনো কারণ ছাড়াই নিরাপত্তা কর্মকর্তা তাদের ব্যাপক মারধর করেন। এছাড়া তারা সামাজিক একটি সংগঠন ইনটিলিজেন্স ফ্রেন্ডস গ্রুপের কাজে বিশ^বিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে জড়ো হয়েছিলেন। তাদের উদ্দেশ্যমূলকভাবে র‌্যাবে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

জাবিতে শিবির সন্দেহে নারীসহ পাঁচজন আটক

আপডেট সময় : ০৯:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭