ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

খালেদা জিয়াকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই। কার কি সাজা হবে বা মাফ করা হবে তা আদালতের বিষয়।’
বৃহস্পতিবার রাজধানী ঢাকার এয়ারপোর্ট রোডে হোটেল রেডিসনের সামনে সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘খালেদা জিয়াকে জেলে পাঠালে এদেশে কোনো নির্বাচন হবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কাউকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হবে বা মাফ করা হবে কি না সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। সময় এবং স্রোত কারো জন্য যেমন অপেক্ষা করেনা, তেমন সংবিধান এবং নির্বাচন ও কারো জন্য অপেক্ষা করবে না।’ তিনি বলেন, আদালতে কেউ সাজাপ্রাপ্ত হলে নির্বাচন কারো জন্য বসে থাকবে না। যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সৌন্দর্য বর্ধন, ডিজিটালাইজেশন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের উদ্যোক্তা সংস্থা ভিয়েনাল ওয়ার্ল্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

খালেদা জিয়াকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৫:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭