ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সুরঞ্জিতের স্থলাভিষিক্ত হলেন খসরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
  • 863

সুরঞ্জিতের স্থলাভিষিক্ত হলেন খসরু

সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল মতিন খসরু
সদ্য প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্থলাভিষিক্ত হলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। বুধবার জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠন করে আব্দুল মতিন খসরুকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়। দশম জাতীয় সংসদের সংসদীয় কমিটি গঠনকালে সুরঞ্জিত সেনগুপ্তকে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছিল। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ পদের দায়িত্বে ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি মারা যান ।
বুধবারের অধিবেশনে এই কমিটিসহ আরও তিনটি কমিটি পুনর্গঠনে সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে সংসদে প্রস্তাব তোলেন চিফ হুইপ আসম ফিরোজ। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটে পাস হয়।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সদস্য হিসেবে সংরক্ষিত আসনের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়।
এছাড়া বুধবার বাণিজ্য এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য পদে পরিবর্তন আনা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সুরঞ্জিতের স্থলাভিষিক্ত হলেন খসরু

আপডেট সময় : ১২:৫১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭