ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

এবার পদত্যাগ করছেন মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক

মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক জোসেফ ক্ল্যান্সি ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আগামী মাসে পদত্যাগ করতে যাচ্ছেন।

মঙ্গলবার এক ঘোষণায় এই সংস্থা বলেছে, ক্ল্যান্সি প্রায় তিন দশক দায়িত্ব পালনের পর আগামী ৪ মার্চ পদত্যাগ করতে যাচ্ছেন। টুইটারে প্রকাশিত ঘোষণায় সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে ২৯ বছর দায়িত্ব পালনের জন্য ক্ল্যান্সির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিক্রেট সার্ভিসের পরিচালকের প্রশংসা করার মাত্র তিন সপ্তাহ পর তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।

প্রেসিডেন্ট ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে সাত হাজার সদস্যের এই সংস্থা- সিক্রেট সার্ভিস।

৭০ বছর বয়সী ক্ল্যান্সি তার কর্মীদের কাছে লিখিত এক নোটে বলেছেন, নতুন প্রেসিডেন্ট ও তার প্রশাসন তাকে যথেষ্ট সহযোগিতা করছে; কিন্তু তারপরও ‘ব্যক্তিগত কারণে’ তিনি পদত্যাগ করছেন। তিনি তার কর্মীদের আরো বলেন, “পরিচালকের পদে নতুন ব্যক্তি এলে যে আপনারা আরো ভালো থাকবেন সে বিষয়টি আমি হলফ করে বলতে পারি।”

এর আগে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সাথে টেলিফোনে রাষ্ট্রীয় গোপন বিষয়ে কথা বলার দায় মাথায় নিয়ে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। একদিন পরই সিক্রেট সার্ভিসের পরিচালকের পদত্যাগের ঘোষণা এলো। তার পদত্যাগের ফলে প্রশাসন চালাতে গিয়ে ট্রাম্প আরো বেশি জটিলতার সম্মুখীন হবেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

এবার পদত্যাগ করছেন মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক

আপডেট সময় : ০৬:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭