ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক,
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সায়রা নূর লামিসা নামে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। খবর ডেইলি মেইলের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রবিবার দুপুর আড়াইটার দিকে সানি দিয়াগোর একটি বিমান প্রশিক্ষণ কেন্দ্রের একটি ছোট বিমানে করে তিনজন উড্ডয়ন করে। চার আসনের বিমানটির সামনের আসনে বসেছিলেন একজন প্রশিক্ষক ও একজন ছাত্র,আর পেছনের আসনে বসে ছিলেন সায়রা। ৩০ মাইল দূরে রামোনা বিমানবন্দরের কাছে ক্লিভল্যান্ড ফরেস্ট পার্কের এক দুর্গম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।

দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পরে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে সায়রা নূরের মৃতদেহ উদ্ধার করে দমকল বিভাগ। আর এর অন্য দুই আরোহী ২৫ ও ২৮ বছর বয়সী দুজন পুরুষ নিজেরাই বিধ্বস্ত বিমান থেকে বের হতে পেরেছিলেন এবং নিজেদের মুঠোফোনে দুর্ঘটনায় পড়ার খবর জানিয়ে দমকলের কাছে সাহায্য চেয়েছিলেন।

জানা গেছে, নিহত সায়রার বাবা বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন জাকির হোসেন। বাবার মতোই একজন বৈমানিক হতে চেয়েছিলেন সায়রা। ঢাকার উত্তরায় তাদের বাসা। স্কলাসটিকা স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বাবার মতো বৈমানিক হতে যুক্তরাষ্ট্রে যান সায়রা। ক্যালিফোর্নিয়ার স্যানডিয়েগো শহরে মামার সঙ্গে থাকতেন তিনি। সেখানেই আমেরিকান ফ্লাইং একাডেমিতে ভর্তি হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

আপডেট সময় : ০৮:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭