ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

ঢাবিতে ছাত্রলীগ নেতার ছয় সহযোগী অস্ত্রসহ আটক

ঢাবি প্রতিনিধি,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল থেকে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার ছয় সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে এই বহিরাগতদের আটক করা হয় বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সূর্যসেন হলের কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, হল প্রশাসন এবং শাহবাগ থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, অভিযানের সময় হলের ১০১, ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর কক্ষ থেকে রামদা, চাপাতি, দুটি ডেটোনেটর, সালফার জাতীয় পদার্থ, খেলনা পিস্তল, ইয়াবার প্যাকেট, স্প্লিন্টার ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ১০১ নম্বর কক্ষ থেকে একজন, ৩১৩ নম্বর কক্ষ থেকে পাঁচজন এবং ৩১৪ কক্ষ থেকে একজনকে আটক করা হয়। তবে পরে একজনের ব্যাপারে জানা যায় তিনি গেস্ট। তাকে শাহবাগ থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।

তাদের মধ্যে ঢাকার জিঞ্জিরার সানি, গোপালগঞ্জের লিমন দারিয়া ও রিয়াজ, মুন্সিগঞ্জের তপু, মাদারীপুরের সজিব, খুলনার টিটন ও সাতক্ষীরার ইমন হোসেন। তারা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের পরিচয়ে হলে থাকতেন বলে স্বীকার করেছেন।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ এ এস এম মাকসুদ কামাল ঢাকাটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০১, ৩১৩, ৩১৪, ৩১৫ নম্বর রুমে অভিযান চালিয়ে ওই বহিরাগতদের আটক করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের ৩১৫ নম্বর কক্ষে চাপাতি, চাইনিজ কুড়াল, স্প্লিন্টার ও ইয়াবার খোসা পাওয়া যায় বলে জানান ‍তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী ঢাকাটাইমসকে বলেন, আটক ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। এ ছাড়া এদের কয়েকজনের বিরুদ্ধে মামলাও আছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি ও ছিনতাইয়ের ঘটনার বিষয়টি উল্লেখ করে আমজাদ আলী জানান, এসব ঘটনায় যারা জড়িত তারা এখানে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয় সেখানে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আরেফিন সিদ্দিক সুজনের সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঢাকাটাইমসকে বলেন, আমরা সাতজনকে আটক করেছিলাম। তবে যাচাই-বাছাইয়ে জানা গেছে একজন গেস্ট ছিলেন। তাকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ছয়জনকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। ওসি জানান, তাদের বিরুদ্ধে এখনো মামলা হয়নি। পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

ঢাবিতে ছাত্রলীগ নেতার ছয় সহযোগী অস্ত্রসহ আটক

আপডেট সময় : ১১:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭