ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজেদের স্বার্থেই বিএনপিকে নির্বাচনে আনবে সরকার: গয়েশ্বর

ঢাকা: সরকার তাদের নিজেদের স্বার্থেই বিএনপিকে আগামী নির্বাচনে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত নির্বাচন কালীন সরকার এবং গ্রহণযোগ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে, না আসলে তাদের নিবন্ধন বাতিল হবে, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘সরকার নিজেদের স্বার্থেই বিএনপিকে আগামী নির্বাচনে নিয়ে আসবে। কারণ ২০১৪ সালে নির্বাচন নিয়ে যে দুর্নীতি করেছে তা ঢাকতে হবে, না হলে আন্তর্জাতিক মহলের চাপ সামলাতে পারবে না।’

নতুন নির্বাচন কমিশনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ নতুন প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদা। শেখ হাসিনার অধীনে এবং নুরুল হুদার অধীনে নির্বাচনে যাওয়া মানে দোযখে যাওয়া।’

খালেদা জিয়ার মামলা সম্পর্কে বিএনপির এ নেতা বলেন, ‘খালেদা জিয়া এবং শেখ হাসিনার নামে একই মামলা ছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে তার সব মামলা বাতিল করে দিয়েছে আর খালেদা জিয়ার নামের মামলাগুলোকে স্বচল করেছে।’

এ সময় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএবপির এই নীতি নির্বারক বলেন, ‘খালেদা জিয়াকে মামলা দিয়ে জেলে পাঠাবেন আর আপনি এমনিতে খালাস পেয়ে যাবেন। সময় হলে সব কিছুর বিচার হবে।’

সংগঠনের সভাপতি ফরিদা মনি শহিদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদী, মাওলানা শোয়াইব আহমেদ, কৃষক দলের নেতা শাজাহান মিয়া সম্রাট, জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নিজেদের স্বার্থেই বিএনপিকে নির্বাচনে আনবে সরকার: গয়েশ্বর

আপডেট সময় : ০৬:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭