ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচনকালীন ‘সহায়ক সরকার’ এর প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা চায় বিএনপি। শিগগির এই সরকারের রূপরেখা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের চেয়ে বেশি জরুরি নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা। এই সরকার ব্যবস্থা কেমন হবে সেটি নিয়েই এই আলোচনা করতে চান তারা।

ফখরুল বলেন, রাষ্ট্রপতি যা করার করেছেন। এখন বিএনপি সুষ্ঠু নির্বাচনের সহায়ক সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসবে। নয়তো দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন গঠনে ১৩ দফা প্রস্তাব তোলার সময়ই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা জানান। এ বিষয়ে যথা সময়ে রূপরেখা নিয়ে হাজির হওয়ার কথাও জানান তিনি। এরপর থেকে বিএনপি নেতারা এই বিষয়ে কথা বলে আসছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চায় বিএনপি

আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭