ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

চট্টগ্রামে বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

চট্টগ্রাম ব্যুরো,
চট্টগ্রামে মঙ্গলবার থেকে একুশের বইমেলা। নগরীর ডিসি হিলে প্রধান অতিথি হিসেবে এই বইমেলার উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম একুশে বইমেলা পরিষদের মহাসচিব ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। ভাষা ও সংস্কৃতির প্রতি প্রবহমান আবেগের ফলগুধারা থেকে এ মেলার আয়োজন বলে জানান তিনি।

হাসান মুরাদ বিপ্লব বলেন, ১০ দিনব্যাপী এই বইমেলায় ৩০টি স্টল থাকছে। চট্টগ্রাম ও ঢাকা থেকে প্রকাশিত বইয়ের পাশাপাশি কলকাতার বইও থাকছে এই বইমেলায়। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই সংস্কৃতি কর্মীদের আন্তরিক সহযোগিতায় ২৫ বছর ধরে এই বইমেলা আয়োজিত হচ্ছে।

হাসান মুরাদ বলেন, একটা সময় ছিল চট্টগ্রামের বইঘর সারাদেশে সৃজনশীল বই প্রকাশনায় আলো ছড়িয়েছিল। প্রতিষ্ঠানটি এখন অবলুপ্ত। চট্টগ্রামে হাতেগোনা যে কটি প্রকাশনা সংস্থা এখনো আছে, সেগুলো আজও লাভের চিন্তা করে না। লোকসানের বোঝা বয়ে বেড়াচ্ছে। এ নির্মম বাস্তবতা সত্বেও বাঙালির মনের জগতকে সৃজনশীল করার জন্য প্রতিবছর আমরা একুশের বইমেলা করছি।

তিনি জানান, একুশে বইমেলার রতজজয়ন্তীতে এবার দুই প্রবীণ লেখককে সংবর্ধনা দেয়া হবে। এছাড়া প্রতিদিন লেখক-পাঠক সমাবেশ, সাহিত্য-সংস্কৃতি কর্মীদের আড্ডা, বিষয়ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সেমিনারসহ নৃত্য-গীত-আবৃত্তি থাকবে মেলামঞ্চে।

সংবাদ সম্মেলনে ছিলেন- পরিষদের উপদেষ্টা ও ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নঈমুদ্দিন চৌধুরী, শ্রমিকনেতা সফর আলী, সংস্কৃতি সংগঠক মো. সেলিম, নারীনেত্রী ববিতা বড়ুয়া প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

চট্টগ্রামে বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

আপডেট সময় : ০৯:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭