ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

দাবী আদায়ে দলের নেতাদের প্রস্তুতি নিতে আহ্বান খালেদার

দাবি আদায়ে দলের নেতাদের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠককালে বিএনপি প্রধান এ আহ্বান জানান বলে বৈঠকে উপস্থিত একাধিক ভাইস চেয়ারম্যান জানিয়েছেন।

বৈঠকে খালেদা জিয়া বলেন, ‘কী পেলাম, কী পেলাম না, সেটাকে বিবেচ্য বিষয় না ভেবে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর প্রস্তুতি নেন। বসে থেকে ক্ষতি নাই, তবে খুব একটা লাভও কিন্তু হচ্ছে না।’

জানা গেছে, খালেদা জিয়া বৈঠকের শুরুতে সকল ভাইস চেয়ারম্যানদের কুশলাদী জানতে চান। তখন তিনি কিছুটা হাসি মুখে সকলের উদ্দেশ্যে বলেছেন, ‘কেউ কেউ কিছুটা ভালো থাকলেও প্রায় বেশিরভাগই যে ভালো নেই তা অবশ্য বুঝা যায়। তাই আমাদের প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে ক্ষমতাসীনদের সকল অপকর্ম জনগণের সামনে তুলে ধরতে হবে।

জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং বুঝাতে হবে যে, গায়ের জোরে রাষ্ট্র পরিচালনায় আসীনদের সরাতে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।’

বৈঠকের আরেকটি সূত্রে জানা গেছে, বৈঠকে নবগঠিত নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করা হয়েছে। দলের সাংগঠনিক আলোচনার পাশাপাশি পকেট কমিটি যাতে না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রেখে মেয়াদ উত্তীর্ণ সকল জেলা ও মহানগরীর কমিটিগুলো দ্রুত ঘোষণা করার ব্যাপারে উপস্থিত সকলেই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এবং নির্বাচনকালীন সরকারের একটি রুপরেখা প্রণয়নের ব্যাপারে একটি কার্যকর রুপরেখা তৈরি করার পক্ষে মতামত তুলে ধরেছেন। তবে কোনো কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানা গেছে।

বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার শাহজাহান ওমর, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, মীর নাছির, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, এনাম আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের পর এটাই দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে খালেদা জিয়ার প্রথম বৈঠক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

দাবী আদায়ে দলের নেতাদের প্রস্তুতি নিতে আহ্বান খালেদার

আপডেট সময় : ০৭:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭