ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: নাজমুল হুদা

বাংলাদেশ জাতীয় জোট বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, কার্যক্রম না দেখেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।
শনিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের দলীয় কার্যালয়ে তৃণমূল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভায় তিনি এই মন্তব্য করেন।

নাজমুল হুদা বলেন, ‘দেশের সংবিধানে সহায়ক সরকার বলে কিছু নেই, বরং নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচনের যে বিধান রয়েছে তা দেশের সংবিধানিক আইন। নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্বই হচ্ছে মেয়াদান্তে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা।’
বিএনপির এই সাবেক নেতা বলেন, ‘রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করেছেন, তাদের কাজ করার সুযোগ দেয়া উচিত। তাদের কার্যক্রম না দেখেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অহেতুক প্রশ্ন তোলা সম্পূর্ণ উদ্যেশ্য প্রণোদিত, যা কোনো মতেই গ্রহণযোগ্য নয়।’
বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান বলেন, ‘সংবিধানিক ক্ষমতা থাকার পরেও রাষ্ট্রপতি সব বিতর্কের ঊর্ধ্বে উঠে সব নিবন্ধিত রাজনৈতিক দলের পরামর্শ গ্রহণ করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেন। সার্চ কমিটির পরমর্শে তিনি যে নির্বাচন কমিশন গঠন করেছেন তার মাধ্যমে আগামীতে পক্ষপাতহীন ভাবে অবাধ ও সুষ্ঠু ভাবে আগামী নির্বাচনসমূহ পরিচালনা করা সম্ভব হবে। যা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ও সুস্থ রাজনীতির পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।’
সভায় তৃণমূল বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর মজমাদার, সহ-সভাপতি রুমা আলী, মহাসচিব আহম্মদ শরীফ, সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, ঢাকা জেলা কমিটির আহ্বায়ক এমএ সাত্তার, মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মো. শাজাহান সাজু প্রমুখ বক্তব্য দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: নাজমুল হুদা

আপডেট সময় : ০৬:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭