ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক,
এবার এসেছে হোয়াটসঅ্যাপের আরও একটি নতুন ফিচার। এর নাম টু স্টেপ ভেরিফিকেশন। যা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গতকাল শুক্রবার থেকে অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজের স্মার্টফোনের জন্য নতুন এ ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।

এই ‘টু স্টেপ ভেরিফিকেশন’ এর মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডাবল নিরাপদে থাকবে। এখন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রার করার সময় একটি ছয় অক্ষরের পাসকোড দিতে হবে। তখনই আপনার কাছে চাওয়া হবে একটি ই-মেইল আইডি।

ইউজারদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। কারণ পরবর্তীকালে আপনি সেই ছয় অক্ষরের পাসকোড ভুলে গেলেও সমস্যায় পড়তে হবে না। রেজিস্ট্রার করা ই-মেইল আইডি দিয়েই ফিরে পাওয়া যাবে হারিয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

কীভাবে এই নিরাপত্তার ফিচারটি পাবেন? খুব সহজ। মোবাইলে গিয়ে WhatsApp > Settings > Account > Two-step verification > Enable ক্লিক করলেই অতিরিক্ত নিরাপদে থাকবে আপনার অ্যাকাউন্টটি। তবে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের তরফে ইউজারদের জানানো হয়েছে, তারা কোনো ই-মেল আইডি ভেরিফাই করবে না। তাই রেজিস্ট্রেশনের সময় ইউজারদের নির্ভুল ই-মেল আইডি দেয়ার অনুরোধ জানানো হচ্ছে। নিজের পুরনো মেসেজগুলো ফিরে পেতেও এই টু স্টেপ ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

আপডেট সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭