ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বিএনপি কখন জানি রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ব্যর্থতার হতাশা থেকে বিএনপি বেপরোয়া দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বেপরোয়া চালকের মতো বিএনপি এখন বেপরোয়া দল হয়ে পড়েছে। জানি না বেপরোয়া চালকের মতো তারা আবার কখন রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে নতুন প্রধান নির্ববাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন সিইসির বক্তব্যকে আওয়ামী লীগের মুখপাত্রের মতো বলে অভিহিত করেন। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা কখন যে কী বলে তারা নিজেরা ছাড়া কেউ জানে না।’

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক নেতাকর্মীদের বই পড়ার পরামর্শ দিয়ে বলেন, ‘রাজনীতি অশিক্ষিত-অর্ধশিক্ষিত লোকে ভরে গেছে। রাজনীতি করতে হলে রাজনৈতিক কর্মীদের পড়াশোনা করতে হবে। নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে।’

ছুটির দিনে ছাড়া রাজধানীতে কোনও জনসভা করতে দেওয়া হবে না জানিয়ে সেতু মন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতি করি জনগণের জন্য। মানুষের দুভোর্গ হয়, কষ্ট পায়- এমন কর্মসূচি আমরা গ্রহণ করবো না। এ জন্য আগামী মার্চে তিনটি জাতীয় দিবসে জনসভা বা মিছিলের পরিবর্তে ঘরোয়া আলোচনা সভার আয়োজন করা হবে। কারণ কর্মসূচি দিয়ে মানুষের ভোগান্তি করতে চাই না।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বিএনপি কখন জানি রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৫:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭