ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের

বিশেষ প্রতিনিধি : আজ বৃহস্পতিবার বকশীবাজারে স্হাপিত বিশেষ আদালতে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বিএনপি চেয়্যারপারসন বেগম খালেদা জিয়ার হাজির হওয়াকে কেন্দ্র করে সকাল ১০ টার পর থেকেই বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীদের হাই কোর্ট চত্বর,মৎস্য ভবন ও কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় ব্যাপক উপস্হিতি লক্ষ্য করা যায়। এক পর্যায়ে পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে একাধিক নেতাকর্মীদের গ্রেফতার ও আহত করে। এতে করে হাই কোর্ট ও মৎস ভবন এলাকায় আতংক ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা সেগুনবাগিচার দিকে যার যার মত চলে যান । অন্যদিকে মৎস ভবন এলাকায় পুলিশের হামলার পর কাকরাইল মসজিদ সংলগ্ন রমনা পার্কের গেইট ও ফুটপাতে অবস্হানরত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা চালাতে গেলে শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ। এ সময় প্রধান বিচার পতির বাসভবনের সামনের রাস্তা থেকে শুরু করে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে কাকরাইল মোড় পর্যন্ত,বন্ধ হয়ে যায় যান চলাচল, এ সময় একাধিক গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এবং আহত অবস্হায় ১০/১২ জন নেতাকর্মীকে টেনে হিঁছড়ে পুলিশ আটক করে নিয়ে যায়। এদিকে উদ্ভুত পরিস্হিতিতে বেগম খালেদা জিয়া তার আজকের হাজিরা বাতিল করেন ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের

আপডেট সময় : ০৫:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭