ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

কাকরাইলে ছাত্রদল কর্মীদের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক,
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা উপলক্ষে রাস্তায় অবস্থান করতে না দেয়ায় রাজধানীর কাকরাইলে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন ছাত্রদলের কর্মীরা। এ সময় পুলিশ কয়েকজন ছাত্রদল কর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ খালেদা জিয়া আদালতে হাজির হবেন এমন খবরে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সকালে কাকরাইলের মৎস্যভবন এলাকায় ৩০/৪০ জন ছাত্রদল কর্মী এক জায়গায় অবস্থান নিলে তাদের সরে যেতে বলে পুলিশ। এতে ছাত্রদল কর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা চার/পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। পরে সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে কয়েকজন ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুর্নীতির দুই মামলায় বকশীবাজারে বিশেষ আদালতে আজ খালেদা জিয়ার হাজির হওয়ার কথা ছিল। তবে তিনি অসুস্থ এবং উচ্চ আদালতে বিচারকের প্রতি অনাস্থা এনে আবেদন করেছেন জানিয়ে আদালতের কাছে সময় প্রার্থনা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১৬ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

কাকরাইলে ছাত্রদল কর্মীদের গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ০৫:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭