ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ইসি গঠনে স্বয়ং ফেরেস্তা পাঠালেও বিএনপিকে সন্তুষ্ট করতে পারবে না: হাছান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) গঠনে ‘স্বয়ং আল্লাহ ফেরেস্তা পাঠালেও’ বিএনপিকে সন্তুষ্ট করতে পারবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, সার্চ কমিটি বরেণ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করেছে। এরপরও বিএনপি প্রশ্ন তুলেছে। বিএনপির প্রতিক্রিয়া দেখলে মনে হয়, আল্লাহ পাক ফেরেস্তা পাঠালেও তারা রাজনৈতিক গন্ধ খুঁজবে।আল্লাহ ইবলিশ শয়তানকে খুশি করতে পারে নাই, বিএনপিকেও করতে পারবে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ‌ইসি গঠন নিয়ে বিএনপির অসন্তোষের সমালোচনা করেন তিনি।শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি ও শ্রমজীবী মানুষের অধিকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর গঠিত সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের তালিকা থেকে পাঁচজনকে নিয়ে গত সোমবার নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন রাষ্ট্রপতি।

এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে রাষ্ট্রপতির নিয়োগ পেয়েছেন সাবেক আমলা কে এম নুরুল হুদা, যাকে জনতার মঞ্চের লোক হিসেবে অভিহিত করে তার নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলে বিএনপি।

ইসি নিয়োগে গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম সুপারিশের আগে রাজনৈতিক দলগুলোর কাছে তাদের পছন্দের ব‌্যক্তিদের নাম চায়। নতুন ইসিতে চার কমিশনারের মধ্যে একজন বিএনপি ও একজন আওয়ামী লীগের পছন্দের তালিকা থেকে স্থান পেয়েছেন।

এর মধ্যে অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানমকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেওয়া তালিকা এবং সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদারকে বিএনপির দেওয়া তালিকা থেকে বাছাই করা হয়। বাকি দুই কমিশনার হলেন সাবেক সচিব রফিকুল ইসলাম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

পাঁচ সদস্যের এই ইসি গঠনের পর প্রতিক্রিয়া দিতে সময় নেয় দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি। ২৪ ঘণ্টা পর দেওয়া প্রতিক্রিয়ায় নতুন ইসিকে প্রধানমন্ত্রীর পছন্দের বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতাদেরকে ‘অতীতের ভুল রাজনীতি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

আলোচনায় বিএনপি নেতাদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, বাতুলতা না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার অংশ না নিয়ে ফাঁসির দড়িতে ঝুলবেন না। আমরা এমন হাঁটু ভাঙা বিএনপি চাই না।

হকারদের পাশে আওয়ামী লীগ সব সময়ই আছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমি আশা করব সিটি করপোরেশন কর্তৃপক্ষ হকারদের সাথে বসে আলোচনার মাধ্যমে একটা বাস্তব সমাধান করবে।উন্নত বিশ্বে হলিডে মার্কেট রয়েছে এখানেও তার ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া যেসব স্থানে হকার বসলে সাধারণ মানুষের সমস্যা হবে না, সে স্থানে তাদের ব্যবসা করার অনুমতি দেওয়া যেতে পারে।

হকার্স লীগের সভাপতি এসএম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, হকার্স লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদ আলী বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ইসি গঠনে স্বয়ং ফেরেস্তা পাঠালেও বিএনপিকে সন্তুষ্ট করতে পারবে না: হাছান

আপডেট সময় : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭