ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

পাঁচ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক : পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলার মধ্যে রয়েছে-নরসিংদী, শেরপুর, খাগড়াছড়ি, রংপুর ও সিলেট। মঙ্গলবার ডিসি রদবদলের এ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খাগড়াছড়ির ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে রংপুরে ও রংপুরের ডিসি মো. রাহাত আনোয়ারকে সিলেটে বদলি করা হয়েছে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রাশেদুল ইসলামকে খাগড়াছড়ি, পরিবেশ অধিদফতরের পরিচালক মল্লিক আনোয়ার হোসেনকে শেরপুর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের একান্ত সচিব সুভাষচন্দ্র বিশ্বাসকে নরসিংদীর জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

নরসিংদীর ডিসি আবু হেনা মোর্শেদ জামানকে পরিবেশ অধিদফতরের পরিচালক (যুগ্ম-সচিব) ও সিলেটের ডিসি মো. জয়নাল আবেদীনকে স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) নিয়োগ পেয়েছেন। অপরদিকে শেরপুরের জেলা প্রশাসক এফ এম পারভেজ রহিমকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক হয়েছেন।

সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসাবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

পাঁচ জেলায় নতুন ডিসি

আপডেট সময় : ০৯:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭