ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

প্রধান নির্বাচন কমিশনার জনতার মঞ্চের মানুষ ছিলেন : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন কমিশন গঠনে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে যে নামগুলো প্রকাশ করলেন এর মধ্যে একজন বিএনপির ও আরেকজন আওয়ামী লীগের প্রস্তাবক বললেন। তবে বাকি তিন সদস্যেকে সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করলেন। নির্বাচন কমিশনারের বিষয়ে আমি বেশি কিছু জানি না। তবে শোনা যাচ্ছে তিনি নাকি জনতার মঞ্চের মানুষ ছিলেন।

তিনি বলেন, এখন যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছেন তাদের সম্পর্কে ক্যাটাগরিলি কিছু বলতে চাই না। তবে এ নির্বাচন কমিশনারও দায়িত্ব পালন করবেন যদি নির্বাচনকালীন একটি সহায়ক সরকার হয়।

তিনি বলেন, সমস্যা হচ্ছে দলীয় সরকারের অধীন নির্বাচন করলে কেমন নির্বাচন হয় তা আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দেখেছি। এ কারণেই একজন প্রধান নির্বাচন কমিশনার ও যাদেরকে সহযোগী কমিশনার কমিশনার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে, এদেরকে সহায়তা করার জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকার, এ শব্দটা পছন্দ না হলেও নির্বাচনকালীন দলীয় সরকার না হলে ভালো হয়, একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যায়।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর কৃষক দল এ প্রস্তুতি সভার আয়োজন করে। ঢাকা মহানগর কৃষক দলের আহ্বায়ক এ্যাড. নাসির হায়দারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, কৃষক দলের সহ-সভাপতি এম.এ তাহের, নাজিমউদ্দিন আহমেদ নাজিম মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তকদীর হোসেন মোঃ জসিম, সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন খান মিলন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ পাল, কেন্দ্রীয় নেতা এস.কে সাদি, মিজানুর রহমান লিটু, এল রহমান, এস এম মহসিন, শাহজাহান পাঠান, শহিদুল ইসলাম ভূঁইয়া, মুজাহিদুল ইসলাম ইদ্রিস, আলীম হোসেন, মিন্টু সওদাগর, মহানগরের বিভিন্ন থানার সভাপতি/সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, ইয়ার হোসেন ববি, আরসাদুল আসির ডল, মোঃ সোহেল, মোঃ হারুন শিকদার, আব্দুল রাজি, মোঃ কামাল হোসেন, ইঞ্জি: মোফাজ্জেল হোসেন হৃদয়, মোয়াজ্জেম হোসেন বাদশা, মোঃ সাইমুন, কাজী জহির, দুলাল হোসেন, মাসুদ রানা বাবু, মুফতি সানাউল্লাহ, রুহুল আমিন পাটোয়ারী প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

প্রধান নির্বাচন কমিশনার জনতার মঞ্চের মানুষ ছিলেন : শামসুজ্জামান দুদু

আপডেট সময় : ০৫:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭