ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সুরঞ্জিতকে শেষ শ্রদ্ধা জানালেন সিলেটের সর্বস্তরের মানুষ

সিলেট প্রতিনিধি- আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিলেটের সর্বস্তরের মানুষ।

সোমবার সকাল সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান দলীয় লোকজন ছাড়াও রাজনৈতিক দলের নেতাকর্মী ও রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

সিলেটে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ অ্যাম্বুলেন্স করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে। সেখান থেকে হেলিকপ্টারে করে মরদেহ প্রথমে নেওয়া হবে সুনামগঞ্জ শহরে। সেখান থেকে শাল্লা হয়ে মরদেহ নেওয়া হবে দিরাই উপজেলায়; সুরঞ্জিত সেনগুপ্তের নিজ গ্রামে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় ল্যাবএইডের হিমঘর থেকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে হেলিকপ্টারে সিলেটে নেওয়া হয় সুরঞ্জিতের মরদেহ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সুরঞ্জিতকে শেষ শ্রদ্ধা জানালেন সিলেটের সর্বস্তরের মানুষ

আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭