ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

রোমানিয়ার রাজপথে ৫ লাখ মানুষের সরকারবিরোধী বিক্ষোভ

রোমানিয়ার চলমান সরকারবিরোধী বিক্ষোভে আরও উত্তাল হয়ে উঠেছে। সোমবার দেশটির রাজপথে বিক্ষোভে অংশ নেন প্রায় পাঁচ লাখ মানুষ। দুর্নীতি সংক্রান্ত একটি আইন পাসের প্রতিবাদে তারা এ বিক্ষোভে অংশ নেন। ব্যাপক জনসম্পৃক্ততার ফলে দুর্নীতিবিরোধী আন্দোলন রূপ নেয় সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে।

১৯৮৯ সালে কমিউনিজম পতনের পর রোমানিয়ায় এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সরিন গ্রিনদেনু-র পদত্যাগ দাবি করেছেন। তারা রোমানিয়া-র পতাকা হাতে ‘রিজাইন! রিজাইন! বলে স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীদের দাবি প্রত্যাখ্যান করে রোমানিয়া-র সরিন গ্রিনডেনু বলেন, মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই ভোটারদের প্রতি তার সরকারের দায়িত্ব রয়েছে। ফলে তিনি পদত্যাগ করবেন না।

রাজপথে জড়ো হওয়া বিক্ষুব্ধ ব্যক্তিদের অভিযোগ, সরকারের পাস করা নতুন আইনের ফলে দুর্নীতির দায়ে কারাবন্দি ডজনখানেক সরকারি কর্মকর্তা মুক্তি পাবেন।

রোমানিয়ার প্রধানমন্ত্রী সরিন গ্রিনডেনু-এর দাবি, ‘কারাগারে অতিরিক্ত চাপ কমানোর জন্য এ আইন করা হয়েছে।’ তবে তার বক্তব্য প্রত্যাখ্যান করে সরকারবিরোধীরা বলছেন, সরকার দুর্নীতি দায়ে অভিযুক্তদের কারামুক্ত করতেই এই আইন করেছে।

এর আগে বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে ইউরোপীয় কমিশনের প্রধান জেন ক্লাউড জাংকার বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আরও বেগবান করতে হবে। এই যুদ্ধ এখনও শেষ হয়নি।’

বিক্ষোভকারীদের মধ্যে গ্রেবরিয়াল কন্সটানটিন নামে এক স্থপতি বলেন, ‘আমাদের আশা ক্ষীণ। তবে এই বিক্ষোভ খুবই গুরুত্বপূর্ণ।’

নিকোলে নামে আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমরা দুর্নীতির দায়ে অভিযুক্ত সেসব লোকের বিরুদ্ধে এসেছি, যারা আমাদের রোমানিয়ার আইনকানুন ভেঙে দিচ্ছে।’ সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোমানিয়ার রাজপথে ৫ লাখ মানুষের সরকারবিরোধী বিক্ষোভ

আপডেট সময় : ০৪:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭