ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকএক সপ্তাহের ব্যবধানে আবারো দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে আটটার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর বৈঠকের কথা নিশ্চিত করেছেন।
এর আগে ২৯ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটির কাছে দলের পছন্দ অনুযায়ী পাঁচজনের নামের তালিকা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী সার্চ কমিটির কাছে নামও দিয়েছে বিএনপি।
জানা গেছে, নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েই স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে।
বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন, সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে কাদের নাম প্রস্তাব করে আমাদের তা পর্যালোচনা করতে হবে।
অপর একটি সূত্র জানায়, নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের রূপরেখা তৈরি করতে বিএনপির কয়েকজন স্থায়ী কমিটির সদস্য কাজ করছেন। নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখাও প্রায় চূড়ান্ত। এখন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ার পরিণতি দেখেই সহায়ক সরকারের বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে সহায়ক সরকারের বিষয়টিও আলোচনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আপডেট সময় : ০৪:২২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭