ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে বেড়া দেবে: অমিত শাহ

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার শিলিগুড়ির বাগডোগরায় এক কর্মী সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি ঘোষণা করেন, আসন্ন নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠন করার মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্ত রক্ষার জন্য বিএসএফ-কে প্রয়োজনীয় সমস্ত জমি হস্তান্তর করা হবে।

অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সীমান্ত বেড়া দেয়ার জমি দিচ্ছে না। তিনি দাবি করেন, এপ্রিলে নির্বাচনের ফলাফল বেরোনোর পর বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন এবং ঝুলে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন। তার কথায়, মমতা দিদির সময় শেষ। বিজেপি সরকার এলে শুধু অনুপ্রবেশ বন্ধই হবে না, বরং প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়িত করা হবে।

অনুপ্রবেশকে পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে জাতীয় নিরাপত্তার সংকট হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদাহরণ হিসেবে তিনি আসাম, রাজস্থান ও গুজরাটের প্রসঙ্গ টেনে বলেন, ওই রাজ্যগুলোতে বিজেপি সরকার থাকায় অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ হয়েছে। একই চিত্র তিনি পশ্চিমবঙ্গেও দেখতে চান বলে জানান।

নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়েও সরব হন শাহ। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কর্মকর্তারা ভোটার তালিকা শুদ্ধিকরণে কমিশনকে সহযোগিতা করছেন না। তবে বিজেপি এই প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে একটি ‘পবিত্র ভোটা’র তালিকা নিশ্চিত করবে বলে তিনি জানান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে বেড়া দেবে: অমিত শাহ

আপডেট সময় : ১২:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬