ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বাদ পড়া আলিম শিক্ষার্থীদের জন্য শেষ সুযোগ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (পরীক্ষা ২০২৬) আলিম শ্রেণিতে যেসব শিক্ষার্থী এখনো কোনো মাদ্রাসায় অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তাদের রেজিস্ট্রেশনের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বোর্ডের ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম (ই-এসআইএফ) পূরণের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এজন্য ফি জমা ও তথ্য এন্ট্রির সময়সূচি ঠিক করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। ফি জমা হওয়ার পর ১৭ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে।

এক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি মোট ৬৮৫ টাকা। আর, অনিয়মিত (পাঠ বিরতি আছে এমন) শিক্ষার্থীদের ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকা অতিরিক্ত যোগ হয়ে মোট ৮৩৫ টাকা ফি দিতে হবে।

অন্যদিকে, বোর্ড জানিয়েছে এই বিশেষ সুবিধা শুধুমাত্র নতুনভাবে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আগে থেকে যাদের তথ্য সিস্টেমে এন্ট্রি করা আছে, তাদের ডিলিট বা সরানোর কোনো সুযোগ থাকবে না। তবে আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয় ও ছবি সংশোধন করার প্রক্রিয়া ইতোমধ্যে চালু রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বাদ পড়া আলিম শিক্ষার্থীদের জন্য শেষ সুযোগ

আপডেট সময় : ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬