ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ওয়াশিংটনে শপথ অনুষ্ঠান পৌঁছেছেন ট্রাম্প

আর মাত্র এক দিন। এর পরেই আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে যাচ্ছেন নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে ইতিমধ্যেই ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের অদূরে ডালাস আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পৌঁছান। অভিষেকের আগে ট্রাম্প ওয়াশিংটনে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।
এর আগে শনিবার সকালে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, সোমবার শপথ গ্রহণ শেষে তার উদ্বোধনী ভাষণের পর তিনি রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।
ট্রাম্প এনবিসি নিউজকে আরও বলেন, কয়টি আদেশে তিনি স্বাক্ষর করবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। আদেশের (অর্ডার) সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে কি না জিজ্ঞেস করা হলে ডোনাল্ড ট্রাম্প এর উত্তরে বলেন, ঐ রকমই হবে।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দিনের কার্যসূচিতে গণবিতারণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, যেসব অভিবাসীদের বৈধ কাগজপত্র নেই তাদের বহিষ্কার কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।
ধারণা করা হচ্ছে, প্রাইভেট পার্টির পর ওয়াশিংটনে তার সমর্থকদের একটি র‌্যালিতে যোগ দেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প আর্লিংটন জাতীয় কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর রোববার ওয়াশিংটনে ট্রাম্পের একটি ডিনার পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ওয়াশিংটনে শপথ অনুষ্ঠান পৌঁছেছেন ট্রাম্প

আপডেট সময় : ১২:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫