ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সংস্কার প্রতিবেদন থেকেই নতুন বাংলাদেশের চার্টার হবে: প্রধান উপদেষ্টা

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন থেকে গণঅভ্যুত্থান তথা নতুন বাংলাদেশের একটা চার্টার তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই চার্টার মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে। নির্বাচনসহ সবকিছুই হবে, তবে চার্টার থেকে সরা যাবে না।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এরপর নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুদক সংস্কার, পুলিশ সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন।

ড. ইউনূস বলেন, এই চার্টার বাঙ্গালি জাতির মুক্তির সনদ হবে। যা ইতিহাসের অংশ হিসেবে থেকে যাবে। এটি কোনো দলীয় কমিটমেন্ট নয় জাতীয় কমিটমেন্ট। সব দল এই চার্টারের অংশ হবে বলে আশা করছি। এ সময় যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন এই চার্টারের ভিত্তিতে হবে জানিয়ে তিনি বলেন, আগামী সরকার যেন ঐকমত্যের ভিত্তিতে হয়। যাতে তারা চার্টারকে ধরে রাখতে পারে। যত কিছুই হোক, এটা যেন ছেড়ে না দেয়। তা না হলে এই স্বপ্নের কনটিনিউইটি থাকবে না।

ড. ইউনূস কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তার কাঠামো তৈরির কাজ আপনাদের হাতে দিয়েছিলাম। সেই স্বপ্নের রূপরেখাগুলো তুলে ধরতে হবে। এর বড় একটি অংশ এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। এটার মাধ্যমে আমরা সবার সঙ্গে আলোচনা শুরু করব। যে সবার মন এতে সায় দিচ্ছে কি না বা অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কি না।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সংস্কার প্রতিবেদন থেকেই নতুন বাংলাদেশের চার্টার হবে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫