ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

খালেদা জিয়ার সব রিপোর্ট কবে পাবেন, জানালেন চিকিৎসক

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে হাতে পাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১৩ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘ন্যাপ্রলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এ ছাড়া অতীতে বাংলাদেশে ওনার যেসব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা। খালেদা জিয়ার লিবার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি।’

জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই সময়ের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্লান করা যায়। চিকিৎসকরা এখন চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন।’

তিনি বলেন, ‘ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যেমনটি দেশবাসী উদ্বিগ্ন, ঠিক তেমনি এখানকার চিকিৎসকরা খুব ভালোভাবে ওনার টেক কেয়ার করছেন।’

এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

খালেদা জিয়ার সব রিপোর্ট কবে পাবেন, জানালেন চিকিৎসক

আপডেট সময় : ০৬:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫