ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতার অভিযান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
দেশে স্বল্পকালীন সামরিক আইন জারির ঘোষণার ঘটনায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের নিরাপত্তাকর্মীদের বাঁধায় গ্রেফতারের চেষ্টা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সিউলের বাসভবনে প্রবেশের চেষ্টা করেছে পুলিশ। তবে গ্রেপ্তারে বাধা দেন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। তদন্তকারীরা বাড়ির বাইরে নিরাপত্তা দলের সঙ্গে

শুক্রবার (৩ জানুয়ারি) সিউলকে গ্রেফতার চেষ্টার ৬ ঘণ্টার নানা নাটকীয়তার পর ইউন সুক-ইওলকে গ্রেফতার চেষ্টা স্থগিত করা হয়। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। খবর- বিবিসি

ইউন সুক-ইওল-এর ‘আইনি প্রক্রিয়া প্রত্যাখ্যানকে’ দুঃখজনক মন্তব্য করে সামরিক আইন জারির ঘোষণার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ‘আমরা মনে করছি তাকে গ্রেফতার করা অসম্ভব। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

পরে ইউন সুক ইওলের বাসভবন ত্যাগ করেন তারা।

ইউনের সমর্থকরা কয়েকদিন ধরে প্রেসিডেন্টের বাসভবনের সামনে ক্যাম্প করে অবস্থান করছেন। তাকে গ্রেফতারের স্থগিতাদেশ ঘোষণার সঙ্গে সঙ্গে গান ও নাচে উল্লাস করেছেন সমর্থকরা। ‘আমরা জিতেছি’ বলে তারা স্লোগান দিতে থাকেন।

ওয়ারেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে তদন্তকারীরা ইউনকে গ্রেফতার করতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। তবে তারা নতুন ওয়ারেন্টের জন্য আবেদন করতে পারেন এবং তাকে আবারও আটক করার চেষ্টা করতে পারেন।

এর আগে সোমবার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চলতি মাসের শুরুতে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়ে ব্যর্থ হওয়ার পর কয়েকদিনের মধ্যে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতার অভিযান স্থগিত

আপডেট সময় : ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫