ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

১১ সেপ্টেম্বর এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু, সূচি প্রকাশ

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত করার পর আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

১৫ আগস্ট, বৃহস্পতিবার আন্তঃশিক্ষাবোর্ড থেকে সূচি প্রকাশ করা হয়েছে।

স্থগিত তত্ত্বীয় পরীক্ষারসমূহ আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ও ব্যবহারিক পরীক্ষাসমূহ ১৫ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ৪ আগস্ট থেকে শুরুর কথা থাকলেও তা স্থগিত হয়। সবশেষ গত ১১ আগস্ট নতুন সময়সূচিতে বাকি পরীক্ষাগুলো নেওয়ার কথা থাকলেও আগুনে প্রশ্নপত্র পুড়ে যাওয়াতে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১১ সেপ্টেম্বর এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু, সূচি প্রকাশ

আপডেট সময় : ০৫:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪