ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

হতাশা থেকে আত্মহত্যা ইংল্যান্ড ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্প পরলোকগমন করেছেন। গত ৫ আগস্ট তার মৃত্যুর সংবাদ জানা যায়। তবে সে সময় তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। অবশেষে তার পরিবার জানিয়েছে, হতাশা ও উদ্বেগের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন ৫৫ বছর বয়সি থর্প।

গ্রাহাম থর্পের স্ত্রী আমান্ডা বলেছেন যে তার স্বামী দীর্ঘদিন ধরে হতাশা এবং উদ্বেগের সঙ্গে লড়াই করছিলেন অর্থাৎ ডিপ্রেশনে ভুগছিলেন। শেষ পর্যন্ত আত্মহত্যা করে সে। তিনি আরও বলেন, দুই বছর আগেও থর্প নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

আমান্ডা আরো বলেন, ‘তিনি তার স্ত্রী এবং দুই মেয়েকে খুব ভালোবাসতেন। পরিবারও তাঁকে খুব ভালোবাসত। তবে তা সত্ত্বেও গ্রাহাম সেরে উঠতে পারেননি। তিনি সম্প্রতি খুব অসুস্থ ছিলেন এবং তারা অনুভব করেছিল যে আমরা তাঁকে ছাড়াই ভালো থাকব। আমরা গভীরভাবে দুঃখিত যে তিনি এই কাজ করেছেন এবং নিজের জীবন নিয়েছেন। গ্রাহাম গত কয়েক বছর ধরে তীব্র বিষণ্নতা ও উদ্বেগে ভুগছিলেন। এই কারণে তিনি ২০২২ সালের মে মাসে আত্মহত্যার গুরুতর চেষ্টা করেছিলেন। এরপর তাকে দীর্ঘদিন আইসিইউতে থাকতে হয়েছিল।’

উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ১২ বছরের (১৯৯৩-২০০৫) ক্যারিয়ারে ১০০ টেস্ট ও ৮২টি ওয়ানডে খেলে যথাক্রমে ৬৭৪৪ ও ২৩৮০ রান করেছেন থর্প। খেলা ছাড়ার পর কোচিং ক্যারিয়ারও শুরু করেছিলেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

হতাশা থেকে আত্মহত্যা ইংল্যান্ড ক্রিকেটারের

আপডেট সময় : ০১:১৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪