ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

লক্ষ্মীপুরে যুবদলের তিন নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে দলীয় নির্দেশনা ভঙ্গ করে অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জয়নাল আবেদিন আবদুল্লাহ, সদস্য মো. ফারুক ও কাশেম।

১৩ আগস্ট, মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত নেতারা চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ করে সংগঠনবিরোধী অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা আবদুল্লাহ, ফারুক ও কাশেমকে দল থেকে বহিষ্কার করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হয়।

জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন বলেন, বহিষ্কৃতদের অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ৮ আগস্ট প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে দত্তপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য হুমায়ুন, কাউসার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সাদ্দাম ও মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য বাশারকে বহিষ্কার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

লক্ষ্মীপুরে যুবদলের তিন নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪