ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

তারেক রহমান চাইলে প্রধানমন্ত্রী হতে পারতেন’

নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চাইলে দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হতে পারতেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, তার সে যোগ্যতা আছে। কিন্তু তিনি দলের কথা চিন্তা করে তা করেননি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। মানববন্ধনের আয়োজন করে বিএনপিপন্থি সংগঠন দেশনেত্রী ফোরাম।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করে গেছেন দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘তিনি গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছিলেন। তারই উত্তরসূরি তারেক রহমান। কিন্তু সেই তারেক রহমান ও দেশের একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।’

দুদু বলেন, ‘বাংলাদেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী কখনো সপ্তাহে দুবার আদালতে হাজিরা দিয়েছেন এমন নজির আমরা দেখিনি। কিন্তু খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সপ্তাহে দুবার আদালতে যাচ্ছেন। কোনো সাবেক প্রধানমন্ত্রী আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঘণ্টার পর ঘণ্টা আদালতে বসে থেকেছেন, এমনটিও দেখিনি কখনো।’

খালেদা জিয়ার প্রতি অবিচার করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, ‘এক-এগারোর সময় খালেদা জিয়ার নামে চারটি মামলা থাকলেও শেখ হাসিনার নামে ছিল এক ডজনের বেশি মামলা। তারপরও আজ শেখ হাসিনাকে আদালতে যেতে হয় না। তার বেশির ভাগ মামলা প্রত্যাহার হয়েছে। আর খালেদা জিয়াকে সপ্তাহে দুবার হাজিরা দিতে হচ্ছে আদালতে।’

খালেদা জিয়া, তারেক রহমানসহ বিরোধী দলের সব নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘এর আগে আপনিও এমন মামলা নিয়ে সমালোচনা করেছেন, কিন্তু কেউ তা প্রত্যাহারে উদ্যোগ নেইনি। স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় ছিল কেউ এমনটা করেনি। আপনি তা করলে ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হবে।’

সংগঠনের সভাপতি এ কে এম বসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী, বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

তারেক রহমান চাইলে প্রধানমন্ত্রী হতে পারতেন’

আপডেট সময় : ০৫:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭