ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দায়িত্ব নিলেন র‍্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমান

র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) র‌্যাবের ১১তম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। তিনি মো. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হয়েছেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বর্ণাঢ্য চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি পুলিশ সুপার হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর জেলা এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি, ঢাকা ও সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন তিনি।

এ কে এম শহিদুর রহমান বাংলাদেশ মিলিটারী একাডেমী থেকে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দায়িত্ব নিলেন র‍্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমান

আপডেট সময় : ০৯:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪