ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের কারাদণ্ডে ফখরুলের উদ্বেগ

মুক্তিযোদ্ধাদের ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের তিন বছরের কারাদণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান প্রতিহিংসাপরায়ণ ও স্বেচ্ছাচারী আওয়ামী সরকার কতৃর্ক বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলায় কারাদণ্ড প্রদানের ঘটনায় প্রমাণিত হয় যে, নির্বাচনের প্রাক্কালে অবৈধ সরকার এক গভীর মাস্টারপ্ল্যান নিয়ে এগুচ্ছে। সরকার আবারও একতরফা নির্বাচনের পথরেখা আঁকছে। অবৈধ সরকারের অনাচার ও সীমাহীন ব্যর্থতার বিরুদ্ধে রাজপথের আন্দোলনে জনস্রোত দেখে অবৈধ শাসকগোষ্ঠী দিশেহারা হয়ে পড়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের চক্রান্তমূলক নীলনকশার অংশ হিসেবে মিথ্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ ধরণের সাজা বিএনপিসহ বিরোধী দলের অনেক নেতৃবৃন্দকে প্রদান করার গভীর চক্রান্ত শুরু হয়েছে।

আদালতকে নিয়ন্ত্রণ করে সরকার স্বীয় উদ্দেশ্য সাধনে মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকার পথের কাঁটা সরানোর জন্য গুম, খুন, গুপ্তহত্যা, হামলা—মামলা, গ্রেফতারের পর এখন মিথ্যা মামলায় সাজা দেয়া শুরু করেছে। তবে রাষ্ট্রযন্ত্রকে দিয়ে আওয়ামী সরকারের জুলুম—নির্যাতন প্রতিহত করতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ। এবারে জনগণ ২০১৪ ও ২০১৮ এর মতো ভোটারবিহীন তামাশার নির্বাচন করতে দিবে না।

মির্জা ফখরুল বলেন, আমি রেদোয়ান আহমেদ এর বিরুদ্ধে দায়েরকৃত প্রতিহিংসামূলক মামলায় সাজা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের পাশাপাশি তার সাজা বাতিলের জোর আহবান জানাচ্ছি।

আজ ঢাকার বিশেষ জজ-২ এর বিচারক মো. আখতারুজ্জামান রেদোয়ান আহমেদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরীকে খালাস প্রদান করা হয়। দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের কারাদণ্ডে ফখরুলের উদ্বেগ

আপডেট সময় : ০৯:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩