ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ক্ষমতায় টিকে থাকতেই নাগরিকত্ব আইন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : সরকার যেকোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে চায় বলেই ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬’ প্রণয়ন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ২ এ অবস্থিত লেকশোর হোটেলে বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ খসড়া ও নাগরিক ভাবনা বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই আইনটির খসড়া তৈরি করছে কারা? খসড়াটি তৈরি করতে যারা দায়িত্ব নিয়েছেন তারা এই সরকারকে টিকিয়ে রাখবেন। সম্পূর্ণ অনৈতিকভাবে পার্লামেন্ট দখল করে আছেন তারা। আইনটি পাশ করবেন কারা, যারা অনির্বাচিত ব্যক্তি।

তিনি বলেন, এই সরকারের চরিত্র একটাই, তা হচ্ছে তারা যেকোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এজন্য গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে এক এক করে ধ্বংস করে দিচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এই আইনের কোনো উদ্দেশ্য নেই, এটাকে একটা অপরিচ্ছন্ন ডকুমেন্ট বলে মনে হয়েছে। যা নেতিবাচকভাবে সমস্যা সৃষ্টি করবে। এই আইন সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তাই এই আইনের বিষয়ে আলোচনা সভা, সম্পোজিয়াম করে দেশের নাগরিকদের মতামত নিয়ে করা উচিত।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট. খন্দকার মাহবুব হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহফুজ উল্লাহসহ দেশের বিশিষ্ট নাগরিকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ক্ষমতায় টিকে থাকতেই নাগরিকত্ব আইন : ফখরুল

আপডেট সময় : ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭