ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বিএনপির জন্মই একটা বেআইনী পন্থায়, সামরিক ছাউনিতে বসে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপি নেত্রী খালেদা জিয়া কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। আদালতে ৫০-৬০ বার হাজিরার দিন ধার্য থাকলেও তিনি মাত্র ৮ থেকে ১০ বার হাজির হয়েছিলেন। এখন শেষ সময় এসে নিরূপায় হয়ে আদালতে হাজির হচ্ছেন।

শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি আরো বলেন, অতীতে তিনি যে আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন সেটা থেকে বিরত থাকবেন, এটাই জণগনের আশা।

হানিফ বলেন, এ (বিএনপি)দলটির জন্মই একটা বেআইনী পন্থায়, সামরিক ছাউনিতে বসে। সেই দলের নেতা কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না এটাই স্বাভাবিক। বিএনপির জন্মই বেআইনি পন্থায়, তাই সেই দলের নেত্রী ও কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না এটাই স্বাভাবিক।

মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ ছাত্রলীগ, যুবলীগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বিএনপির জন্মই একটা বেআইনী পন্থায়, সামরিক ছাউনিতে বসে: হানিফ

আপডেট সময় : ০৫:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭