ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সার্চ কমিটি সম্পর্কে জনগণ নয়, ববং বিএনপি বিভ্রান্ত: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি: সার্চ কমিটি সম্পর্কে জনগণ নয়, ববং বিএনপি বিভ্রান্ত বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ শুক্রবার সকালে মাদারীপুরে ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, সার্চ কমিটি পুরোটাই জনগণের প্রত্যাশা পূরণ করেছে। কিন্তু বিএনপির প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ। জনগণ চায় গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি যে নাম দেবে, সেটা থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে উল্লেখ্য করে শাজাহান খান বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য অপপ্রচার চালাচ্ছে, তাতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির উচিৎ রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবে সেটা মেনে নেয়া।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সার্চ কমিটি সম্পর্কে জনগণ নয়, ববং বিএনপি বিভ্রান্ত: শাজাহান খান

আপডেট সময় : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭