ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আ.লীগ নেতার গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে আহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মারা গেছেন। শুক্রবার ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়, তিনি সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ছিলেন।

গুলিতে আহত হওয়ার পর সাংবাদিক হাকিমের আইডি কার্ড, ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে অবস্থিত সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক হাফিজ রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. সুশান্ত কুমার জানান, গুলিবিদ্ধ সাংবাদিকের মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছিলো। অচেতন অবস্থায় আইসিইউতে রাখার পর উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সাইন্স হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছিলো।

নিহত সাংবাদিক আবদুল হাকিম
প্রসঙ্গত, শাহজাদপুরের দিলরুবা বাস টার্মিলান থেকে উপজেলা সদর পর্যন্ত রাস্তার কাজ নিয়ে বৃহস্পতিবার দুপুরে কালিবাড়ি এলাকায় শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু’র ছোট ভাই হাসিবুল ইসলাম পিন্টু পৌর আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি ভিপি রহিমের শালা ছাত্রনেতা বিজয়কে বেধড়ক মারপিট করে তার হাত-পা ভেঙে দেওয়া হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে দলের কর্মী-সমর্থক ও তার মহল্লা কান্দাপাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে দিলরুবা বাস টার্মিনাল এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে। এ অবস্থায় অবরোধকারীদের একটি অংশ ক্ষিপ্ত হয়ে মনিরামপুর এলাকায় অবস্থিত পৌর মেয়রের বাড়ি ঘিরে ফেলে ইটপাটকেল মারতে থাকে। এসময় মেয়র তার নিজের শর্টগান দিয়ে গুলি করলে ঘটনাস্থলে কর্তব্যরত স্থানীয় সাংবাদিক শিমুল মাথায় ও মুখে গুলি লেগে গুরুতর আহত হন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনার সময় শুধু মেয়রের শর্টগান থেকেই গুলি ছোঁড়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আ.লীগ নেতার গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭