ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মেয়র সাঈদকে প্রধানমন্ত্রীর ভয় দেখালেন হকাররা

নিজস্ব প্রতিবেদক,
হকার উচ্ছেদ বন্ধ না করলে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করা হবে বলে হুঁশিয়ারি করেছেন হকার নেতারা। মেয়রের উদ্দেশে তারা বলেছেন, তখন ঠেলা সামলায়েন।

হকার উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন বাংলাদেশ হকার্স সমন্বয় পরিষদের আহ্বায়ক আবুল হোসাইন।

ওদিকে পল্টন এলাকায় বাংলাদেশ হকার্স ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে সংগঠনটির আহ্বায়ক আব্দুল হাশিম কবির দাবি করেন, উচ্ছেদ অভিযানে হকারদের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে মেয়রকে।

ফুটপাতে হকার বসতে দেয়ার দাবি জানিয়ে হকার নেতারা বলেন, তারা বেকার থেকে হকার। সে কারণে ফুটপাতে ব্যবসা করেন। এখন উচ্ছেদ করে তাদের আবার বেকার করে দিয়েছেন মেয়র সাঈদ।

আইন করে হকারদের ফুটপাতে বসতে দেয়ার দাবি জানান হকার নেতা আব্দুল হাশিম কবির। তিনি বলেন, ‘পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। সিটি করপোরেশন বুলডোজার চালিয়ে যে ক্ষতি করেছে, তাতে হকারররা আজ নিঃস্ব হয়ে পড়েছে। এই ক্ষতিপূরণ সিটি করপোরেশনকেই দিতে হবে।’

প্রধানমন্ত্রী হকারদের পুনর্বাসন করতে বলেছিলেন বলে দাবি করা হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে হকার্স সমন্বয় পরিষদের প্রতিবাদ সমাবেশে। সংগঠনটির আহ্বায়ক আবুল হোসেইন বলেন, ‘কিন্তু তা না করে হকারদের উচ্ছেদ করা হচ্ছে।’

হকাররা মেয়রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করতে চায় না জানিয়ে আবুল হোসাইন বলেন, ‘আপনি যদি আমাদের বাধ্য করেন, তাহলে আমরা প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করতে বাধ্য হব। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব। তখন ঠেলা সামলাবেন আপনি।’

এর আগে হকারদের একটি মিছিল মতিঝিল থেকে বায়তুল মোকাররম, পল্টন, জিরো পয়েন্ট, গুলিস্তান হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়। পরে রমনা ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ১৬টি সংগঠনের জোট হকার্স সমন্বয় পরিষদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মেয়র সাঈদকে প্রধানমন্ত্রীর ভয় দেখালেন হকাররা

আপডেট সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭