ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আমাকে ওরা গডফাদার বলে: শামীম ওসমান

নেত্রকোনা প্রতিনিধি।।

আমি কোনো গডফাদার নই, কোনোদিনই গডফাদার ছিলাম না। আমাকে ওরা গডফাদার বলে। আমার সন্তান আমাকে ফাদার বলে। আমি কিন্তু অতো মানুষের ফাদার নই। মহল বিশেষের ষড়যন্ত্র ও বিষোদগারের প্রসঙ্গ টেনে বিরক্তির সুরে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান এসব কথা বলেছেন।

বুধবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নব-গঠিত নেত্রকোনা জেলা যুবলীগের আহবায়ক কমিটির উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনির সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, আওয়ামী লীগ নেতা সামছুল কবীর খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান মিঠু।

শামীম ওসমান দুইটি পত্রিকার নাম উল্লেখ করে বলেন, গুটি কয়েক মিডিয়া আমার বিরুদ্ধে লেখে। সব মিডিয়া নয়। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্নেহময়ী উল্লেখ করে বলেন, আমরা তাকে মায়ের মতো ভালবাসি। সে আমার মা হয়। আমি তাকে মায়ের মতো ভালবাসি।

তিনি বলেন, স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় বেঈমান মীর জাফররা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বর্তমানে দেশ পরিচালনা করছেন। বেঈমান মীর জাফররা বসে নেই। তারা শেখ হাসিনাকে হত্যার গভীর ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা আল্লাহকে ভালোবাসেন, দেশ ও দেশের মানুষকে ভালবাসেন। বিএনপি জামাত যতই ষড়যন্ত্র করুক না কেন, শেখ হাসিনার ওপর সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা রয়েছে। আল্লাহর অশেষ রহমতে তার কোনো ক্ষতি হবে না, ইনশাল্লাহ্।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আমাকে ওরা গডফাদার বলে: শামীম ওসমান

আপডেট সময় : ০২:৩৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭