ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

গৃহবন্দি হলেন হাফিজ সাইদ

ডনের প্রথম পাতা
পাকিস্তানি সশস্ত্র সংগঠন জামাত উদ দাওয়া (জেইউডি) এর প্রধান হাফিজ সাইদকে গৃহবন্দি করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) প্রাদেশিক কর্তৃপক্ষের আদেশ জারির পর তাকে গৃহবন্দি করা হয়। পরে জেইউডি এর মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়, জেইউডি-এর বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছে সরকার। জেইউডির সদর দফতর এবং মুরিদকে ও লাহোরের কার্যালয়ের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেইউডি এর তথ্য সচিব নাদীম আওয়ান বলেন, ‘পুলিশের একটি বিশাল দল জেইউডির সদর দফতরে পৌঁছায় এবং আমাদেরকে বলে যে সাইদ হাফিজকে গৃহবন্দি করা হয়েছে।’
নাদীম আরও বলেন, পুলিশ তাদেরকে জানিয়েছে সাইদ হাফিজ এবং জেইউডি সদর দফতরের আরও পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, হাফিজ লাহোরের চাওবুরজি এলাকার কুদসিয়া মসজিদে অবস্থান করছিলেন বলে জানা গেছে। পুলিশ ও আইন প্রয়োগকারী অন্য সংস্থার সদস্যরা ওই এলাকায় পৌঁছে তার অবস্থানস্থল ঘেরাও করে ফেলে। পুলিশ জানিয়েছে, সাইদ হাফিজকে তার জোহর টাউনের বাসভবনে স্থানান্তরিত করা হবে। পরে ওই বাসভবনকে সাব-জেল ঘোষণা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

গৃহবন্দি হলেন হাফিজ সাইদ

আপডেট সময় : ০৬:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭