ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

যাদের নাম প্রস্তাব করেছে আ.লীগ ও বিএনপি

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে এ তালিকা জমা দেয় দলগুলো।

আওয়ামী লীগ ও মন্ত্রীপরিষদ সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব করা সম্ভাব্য ব্যক্তিরা হলেন- মোল্লা অহিদুজামান, নুর মোহাম্মদ, আব্দুল করিম, মঞ্জুর হোসেন এবং সাদেকা হালিম।

আর বিএনপির পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে সম্ভাব্য ব্যক্তিরা হলেন- তোফায়েল আহমেদ, সালেহ উদ্দিন আহম্মেদ, তাসকিম এ রহমান, আসাফউদ্দৌলা এবং শাহদীন মালিক।

মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত এ তালিকা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া ছিল। সময় শেষে অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি মোট ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষৎ করেন। পরে রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি ওই ৩১টি দলের কাছে নির্বাচন কমিশন গঠনে নামের তালিকা চেয়ে চিঠি দেয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ২৭টি দল সচিবালয়ে এসে নামের তালিকা জমা দিয়েছে। আমরা এগুলো সার্চ কমিটির কাছে পৌঁছে দেব।’

নামের তালিকা জমা দেয়নি- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ এবং গণফোরাম।

বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সচিবালয়ে উপস্থিত এ নামের তালিকা জমা দেন।

অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার বেলা সোয়া ১২টার দিকে ৫ সদস্যের একটি নামের তালিকা জমা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

যাদের নাম প্রস্তাব করেছে আ.লীগ ও বিএনপি

আপডেট সময় : ০৬:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭