ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সবার দৃষ্টি বিএনপির পাঁচে

ঢাকা : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে বিএনপির প্রস্তাবে কোন পাঁচজনের নাম থাকছে? আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মুখে মুখে এ প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে।

আজ মঙ্গলবার বিএনপি নেতাদের মন্ত্রিপরিষদ সচিবালয়ে নামের তালিকা জমা দেয়ার কথা রয়েছে। সকাল ১১টায় নাম জমা দেয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ( বেলা ১১টা ৫৫) তারা এসে পৌঁছাননি। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা সকাল থেকে সচিবালয়ে অপেক্ষা করছেন।

মন্ত্রী পরিষদ সচিবালয় সূত্রে জানা গেছে আজ সকাল ১১টা পর্যন্ত সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার কথা থাকলেও বিকেল ৩টা পর্যন্ত নাম জমা দেয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। সকাল থেকে জামায়াতে ইসলামি, এলডিপি, ন্যাপ (মোজাফফর), খেলাফত মজলিস ও ইসলামি ফ্রন্ট তাদের নামের তালিকা জমা দিয়েছে।

জানা গেছে, সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে যে ৩১টি দল দেখা করেছিল তাদের কাছ থেকে নামের প্রস্তাব নিয়ে সার্চ কমিটি আলাপ আলোচনা করে সংক্ষিপ্ত নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। সেখান থেকেই নতুন নির্বাচন কমিশন গঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পূর্ববর্তী ও পরবর্তী সকল নির্বাচন পরিচালিত হবে।

সোমবার দিবাগত রাত পৌনে ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে বিএনপি নাম দেবে। পাঁচজনের নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সবার দৃষ্টি বিএনপির পাঁচে

আপডেট সময় : ০৪:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭