ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর নামে হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
দেশে নতুন করে আরও দুটি বিশ্ববিদ্যালয় করবে সরকার। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি হবে জামালপুরের মেলান্দহে। আর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টি হবে নেত্রকোণায়।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এই বিশ্ববিদ্যালয় দুইটির আইন পাস হওয়ার পর শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করা যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সচিব বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়টি মূলত সেখানকার একটি ফিশারিজ কলেজকে অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয় করা হবে। আর নেত্রকোণার বিশ্ববিদ্যালয়টি হবে নতুন।

বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৩৮টি। নতুন দুটি হলে এ সংখ্যা দাঁড়াবে ৪০। অন্যদিকে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ৯৫টি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর নামে হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৫:৪৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭