ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘এখন থেকে অনুমতি ছাড়া স্কুল-কলেজের পিকনিক অন্য জেলায় নয়’

এখন থেকে কোনো স্কুল বা কলেজ কর্তৃপক্ষ অন্য জেলায় পিকনিক করতে যেতে পারবে না। নিজ জেলাতেই করতে হবে। যেতে হলে আগে থেকেই জেলা প্রশাসক অথবা শিক্ষা অফিসারকে জানাতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এটি যদি কেউ না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

যশোরের চৌগাছায় স্কুলের পিকনিকের বাস দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে সোমবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের নুরুল ইসলাম নাহিদ বলেন, সড়ক দুর্ঘটায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে আসছিলাম। দুই শিক্ষার্থী অভি ও রিপা আই সি ইউতে ও এক শিক্ষক সত্য কুমার নায়েক (৬০) এবং বাস চালক ইব্রাহীম (৩৫) নিউরোসার্জারিতে ভর্তি রয়েছে। আগের চেয়ে এখন তাদের অবস্থা ভালো।

তিনি আরও বলেন, আপনারা জানেন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন মারা গেছে। আহত হয়েছেন অনেকে। এটা খুবই মর্মান্তিক ঘটনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘এখন থেকে অনুমতি ছাড়া স্কুল-কলেজের পিকনিক অন্য জেলায় নয়’

আপডেট সময় : ০৩:৩৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭